Web Analytics

ইরানের পারমাণবিক কর্মসূচিতে সুনির্দিষ্ট অগ্রগতি হলে দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল এবং বিদেশে জব্দ থাকা অর্থ ফেরত দিতে প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার অ্যাক্সিওস ও সিএনএনকে দেওয়া তথ্যের ভিত্তিতে এক মার্কিন কর্মকর্তা এ কথা জানান। সম্ভাব্য এই পদক্ষেপ পারমাণবিক ইস্যুতে অগ্রগতির সঙ্গে যুক্ত বলে তিনি উল্লেখ করেন।

সিএনএনকে ওই কর্মকর্তা বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা চলছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত কোনো চুক্তি চূড়ান্ত হবে না। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পায়নি।

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং উত্তেজনা কমানোর লক্ষ্যে ইরানের একটি প্রস্তাব ট্রাম্প শনিবার প্রত্যাখ্যান করার পর নতুন কূটনৈতিক তৎপরতার খবরটি সামনে এসেছে। তিনি তেহরানের শর্তগুলোকে অগ্রহণযোগ্য বলেন। রোববার ট্রাম্প জানান, চলতি সপ্তাহে ইরানের সঙ্গে আরও আলোচনা হতে পারে এবং আগের আলোচনায় ইরানি কর্মকর্তারা তাদের অবস্থান নিয়ে বাড়াবাড়ি করেছেন। নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দ অর্থ ফেরতের সম্ভাবনা নতুন সমঝোতার পথ তৈরি করতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।