Web Analytics

দলীয় নির্দেশনা লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. মাহমুদুল হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান। মঙ্গলবার জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিবৃতিতে বলা হয়, অধ্যাপক মাহমুদুল হাসান পররাষ্ট্র মন্ত্রণালয়ে এমন একটি চিঠি পাঠিয়েছিলেন যেখানে আমিরের অনুমোদনবিহীন কিছু বিষয় যুক্ত ছিল। ২২ ফেব্রুয়ারি পাঠানো ওই চিঠিতে বিরোধী দলের পররাষ্ট্র উপদেষ্টাকে পররাষ্ট্রমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগের প্রস্তাব করা হয়, যা দলীয় নির্দেশনার বাইরে ছিল। এ কারণেই ২ মার্চ তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং নতুন উপদেষ্টা হিসেবে ব্যারিস্টার আরমানকে নিয়োগ দেওয়া হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াত দায়িত্বশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক আচরণে বিশ্বাসী এবং বিভ্রান্তি দেখা দিলে দ্রুত সংশোধনের নীতি অনুসরণ করে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।