Web Analytics

আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বলেছে, গাজা উপত্যকার ৯৯ শতাংশের বেশি এলাকায় অন্তত একটি সম্ভাব্য দূষণের উৎস রয়েছে। স্যাটেলাইট চিত্র, দূর অনুধাবন প্রযুক্তি, বৈজ্ঞানিক বিশ্লেষণ ও উন্মুক্ত তথ্যের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে সংস্থাটি ইসরাইলের সামরিক হামলাকে বায়ু, মাটি, খাদ্য ও পানির ব্যাপক দূষণের জন্য দায়ী করেছে। অক্সফামের মতে, বিষাক্ত পদার্থের সংস্পর্শ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে হুমকিতে ফেলছে; এ ঝুঁকি শনাক্ত ও কমাতে স্বাধীন ও পূর্ণাঙ্গ তদন্ত জরুরি।

প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণ, অগ্নিকাণ্ড, ধ্বংসস্তূপ, অপরিশোধিত পয়োবর্জ্য, অবিস্ফোরিত গোলাবারুদ, সামরিক যান, ব্যাটারি ও জ্বালানি মজুত থেকে ক্ষতিকর পদার্থ ছড়াতে পারে। গাজা সিটি, জাবালিয়া ও উত্তর গাজা গভর্নরেটে সম্ভাব্য দূষণের ঘনত্ব বেশি বলে উল্লেখ করা হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসস্তূপ তৈরি হয়েছে এবং ২০২৫ সালের ১১ অক্টোবর পর্যন্ত ৩৬৫ বর্গকিলোমিটারের ৭৮ শতাংশ স্থল অভিযানে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অক্সফাম জানায়, পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২৪ সালের জুনে দৈনিক পানি সরবরাহ যুদ্ধের আগের তুলনায় প্রায় ৮৪ শতাংশ কমে যায় এবং ২০২৪ সালের এপ্রিলের মধ্যে ছয়টি বর্জ্যপানি শোধনাগারই ধ্বংস হয়। সংস্থাটি নিরাপদ প্রবেশাধিকার, দূষণ পরীক্ষা, জরুরি মেরামত, দূষিত স্থান পরিষ্কার ও বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা, সুরক্ষিত পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদি পরিবেশ পর্যবেক্ষণের পাঁচ ধাপের পরিকল্পনা দিয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।