Web Analytics

ডোনাল্ড ট্রাম্পের ২০১৬ সালের নির্বাচনি প্রচারণায় ডেলাওয়্যার অঙ্গরাজ্যের চেয়ারম্যান রব আরলেট বলেছেন, গাজা পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমন্বয়ের প্রধান সংকট হলো ইসরাইলি সামরিক পদক্ষেপের জবাবদিহি এবং গোয়েন্দা তথ্যের স্বচ্ছতা। ১৮ আগস্ট প্রকাশিত মন্তব্যে তিনি প্রশ্ন তোলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শেষ পর্যন্ত সত্যিই শান্তি চান কি না।

আরলেটের ভাষ্য, নেতানিয়াহু ও ইসরাইলি সেনাবাহিনী নিজেদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেকোনো সময় হামলা চালাতে আগ্রহী থাকে। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, ইসরাইলের একতরফা সামরিক অভিযান গাজায় বৃহত্তর শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে। তিনি বলেন, ট্রাম্প চান ইসরাইলি বাহিনী কিছুটা পিছু হটুক, যাতে হামাস তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের সুযোগ পায়।

আরলেট বলেন, হামাস প্রতিশ্রুতি ভঙ্গ করলে তাদের জবাবদিহির আওতায় আনা হবে এবং যুক্তরাষ্ট্র ইসরাইলের নিরাপত্তা ও সামরিক সহায়তার অঙ্গীকার বজায় রাখবে। তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে ট্রাম্প নেতানিয়াহুর চেয়েও বেশি বিশ্বাসযোগ্য হতে পারেন। ট্রাম্পের উদ্যোগে গঠিত ‘বোর্ড অব পিস’-এর মাধ্যমে সমঝোতার চেষ্টা চলছে, যদিও গাজায় শান্তির চূড়ান্ত পথ নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর ঐকমত্য হবে কি না, সেই প্রশ্ন রয়ে গেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।