Web Analytics

৩ এপ্রিল মার্কিন-ইসরাইলি আগ্রাসনের ৩৫তম দিনে ইরানে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস হয়। বিমানে থাকা দুই পাইলটের একজনকে উদ্ধারের দাবি করলেও যুক্তরাষ্ট্র তার পরিচয় প্রকাশ করেনি। অপর পাইলট নিখোঁজ রয়েছেন। তাসনিম নিউজ এজেন্সি সামরিক সূত্রের বরাতে জানায়, যুক্তরাষ্ট্র ওই নিখোঁজ পাইলটকে হত্যা করতে ইরানের সম্ভাব্য অবস্থানগুলোতে বোমা হামলা চালাচ্ছে।

সূত্রটি জানায়, কোহগিলুয়েহ ও বোয়ের আহমদ প্রদেশের কোহগিলুয়েহ শহরের কিছু এলাকায় যুক্তরাষ্ট্র বোমাবর্ষণ করেছে, কারণ তারা ধারণা করেছিল পাইলট সেখানে অবস্থান করছেন। ওই পাইলট ইরানি বাহিনীর হাতে আছে কিনা, সে বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে সূত্রটি ইঙ্গিত দিয়েছে যে, যুক্তরাষ্ট্র প্রথম পাইলটকে উদ্ধারের ব্যাপারেও পুরো সত্য প্রকাশ করেনি।

ঘটনাটি চলমান মার্কিন-ইসরাইলি সামরিক অভিযানের উত্তেজনা আরও বাড়িয়েছে এবং নিখোঁজ পাইলটের ভাগ্য নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।