তিস্তা নদী ও প্রকৃতি রক্ষায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে একটি সংহতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে এই সর্বজনীন সভা অনুষ্ঠিত হয়। সভায় নদী ও পরিবেশ রক্ষায় সর্বজনের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সংগঠনের সভাপতি নজরুল ইসলাম হক্কানী বলেন, উত্তরাঞ্চলের প্রায় দুই কোটি মানুষের জীবন-জীবিকা, কৃষি ও জলবায়ু সুরক্ষার জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অপরিহার্য। তিনি অভিযোগ করেন, দক্ষিণাঞ্চলে সাড়ে তিন লাখ কোটি টাকার মেগা প্রকল্প শুরু হলেও উত্তরাঞ্চলে উন্নয়নের কোনো অগ্রগতি দেখা যায় না। তিনি আরও বলেন, এসব প্রকল্পের ঋণ ও সুদের বোঝা শেষ পর্যন্ত জনগণকেই বহন করতে হবে। তিস্তার বালু ও পাথর দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাই এর উত্তোলন পুরোপুরি বন্ধ করা উচিত নয়।
সভায় তিস্তা অববাহিকার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, আইনজীবী ও সাংবাদিক নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।