Web Analytics

নওগাঁর ধামইরহাট উপজেলায় বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া আনুমানিক ১০৭ কোটি টাকা মূল্যের পাঁচটি প্রাচীন কষ্টি পাথরের মূর্তি যথাযথ সংরক্ষণের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। আদালতের নির্দেশে সোমবার (২৯ জুন) বিকেলে মূর্তিগুলো পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

উদ্ধারকৃত মূর্তিগুলো এখন পাহাড়পুর বৌদ্ধ বিহারের জাদুঘরে সংরক্ষণ করা হবে। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমান, পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টডিয়ান মো. ফজলুল করিম এবং ধামইরহাট থানার পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম আজাদ প্রমুখ।

এই হস্তান্তরের মাধ্যমে মূল্যবান প্রত্নসম্পদগুলোকে সরকারি তত্ত্বাবধানে সংরক্ষণের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলো।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।