Web Analytics

পোলট্রি খাদ্য, বাচ্চা ও ওষুধের অসহনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে নরসিংদীর শিবপুরে পোলট্রি ব্যবসায়ীরা প্রতিবাদ সভা ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। রোববার দুপুরে শিবপুর উপজেলার কুন্দারপাড়া বাসস্ট্যান্ডে ‘পোলট্রি খামার বাঁচাও, পোলট্রি ব্যবসায়ী বাঁচাও’ প্রতিপাদ্যে এ কর্মসূচি হয়। এর আয়োজন করে জেলা পোলট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশন।

সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি মো. ওমর ফারুক মিয়া। বক্তব্য দেন সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন, সিনিয়র সহসভাপতি ওসমান মিয়া, সাংগঠনিক সম্পাদক সুমন শিকদার, শিবপুর উপজেলা শাখার সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু তাহের ইউসুফ এবং নারী খামারি স্বপ্না বেগমসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, কিছু অসাধু কোম্পানি সিন্ডিকেটের মাধ্যমে খাদ্য, বাচ্চা ও ওষুধের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে প্রান্তিক খামারি ও ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির মুখে ফেলছে। তাদের দাবি, কোম্পানিগুলো নিজেরাই একচেটিয়াভাবে ডিম ও মাংস উৎপাদন করে বাজার দখল করছে। সভা শেষে অংশগ্রহণকারীরা মিছিল ও সমাবেশ করে মহাসড়ক অবরোধ করেন, এতে দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। তারা কঠোর প্রশাসনিক তদারকি, সিন্ডিকেট ভাঙা এবং সরকারের সরাসরি হস্তক্ষেপ দাবি করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।