Web Analytics

২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা ইরান যুদ্ধের এক মাস পূর্ণ হয়েছে শনিবার, ২৮ মার্চ। মধ্যপ্রাচ্যজুড়ে এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং অসংখ্য পরিবার গৃহহীন হয়েছে। শুক্রবার জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে ইরানি রেড ক্রিসেন্টের প্রতিনিধিদল প্রধান মারিয়া মার্টিনেজ জানান, চিকিৎসাকর্মীরা ধসে পড়া ভবন থেকে জীবিতদের উদ্ধারে কাজ করছেন, অনেকেই সেখানে নিজেদের পরিবারের সদস্যদের মৃতদেহ খুঁজে পেয়েছেন।

যুদ্ধ ইরানের সীমা ছাড়িয়ে উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯০০। লেবাননে ইসরাইলি হামলায় ২ মার্চ থেকে ১ হাজার ১৪২ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১২২ জন শিশু এবং আহত ৩ হাজার ৩১৫ জন। ইরাকে নিহত ৯৬ জনের মধ্যে কুর্দিস্তানে ১৩ জন। ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে, যুদ্ধ শুরুর পর থেকে ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। ইসরাইল জানিয়েছে, দেশটিতে ১৯ জন বেসামরিক নাগরিক এবং দক্ষিণ লেবাননে চারজন ইসরাইলি সেনা প্রাণ হারিয়েছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।