মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বলেছেন, চলমান যুদ্ধ শিগগিরই শেষ হবে এবং ইরানে আঘাত করার মতো আসলে আর কিছুই বাকি নেই। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প আরও বলেন, তিনি যখনই চান যুদ্ধ শেষ হবে। এই মন্তব্য আসে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের প্রেক্ষাপটে।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। তবে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ গত বুধবার জানান, এই যুদ্ধের কোনো সময়সীমা নেই। রয়টার্স ও দ্য টাইমস অব ইসরাইলের তথ্য অনুযায়ী, কাৎজ বলেন, যত দিন প্রয়োজন এবং যৌথ অভিযানের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।
এতে দেখা যাচ্ছে, যুদ্ধের সময়কাল নিয়ে ওয়াশিংটন ও তেলআবিবের অবস্থানে পার্থক্য রয়েছে, যদিও উভয় দেশই যৌথ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।