Web Analytics

ঢাকার হাজারীবাগ এলাকায় মঙ্গলবার দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাজারীবাগ থানার বিভিন্ন স্থানে পরিচালিত এই অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বুধবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি বিষয়টি নিশ্চিত করেন।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, অভিযানে ৩৩ পুরিয়া গাঁজা ও ২৭টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের নাম ও বয়স পুলিশ প্রকাশ করেছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।