Web Analytics

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, চাপ ও নিষেধাজ্ঞার কাছে ইরান মাথানত করবে না এবং অভ্যন্তরীণ সক্ষমতার ওপর নির্ভর করে অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠবে। তুরস্কে চলমান কপ৩১ জলবায়ু সম্মেলনের ফাঁকে ইরাকি কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

পেজেশকিয়ান বলেন, চাপ, নিষেধাজ্ঞা ও নানা ক্ষয়ক্ষতি সত্ত্বেও ইরানি জনগণের মনোবল দুর্বল করা যায়নি। তাঁর ভাষ্য অনুযায়ী, ইরানের ভালো বন্ধু ও প্রতিবেশী রয়েছে এবং ইরাকি কুর্দিস্তানের জনগণের সঙ্গে সুসম্পর্কের কারণে শত্রুরা দেশটিকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে পারবে না।

তিনি অভিযোগ করেন, ইরানের শত্রুরা নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের পথ সীমিত করে সাধারণ মানুষের জীবনযাত্রায় আঘাত হানার চেষ্টা করছে। খাদ্য ও ওষুধ সরবরাহের পথ বন্ধ করতে তারা অঞ্চলের বিভিন্ন দেশের ওপর চাপ সৃষ্টি করেছে বলেও তিনি দাবি করেন। পেজেশকিয়ান বাণিজ্যসহ সব ক্ষেত্রে ইরাকি কুর্দিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান জানান। জবাবে বারজানি অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে প্রস্তুতির কথা বলেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।