Web Analytics

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বাংলাদেশ তাঁত বোর্ড থেকে বস্ত্র অধিদপ্তরে স্থানান্তরের প্রক্রিয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার সকালে পুলিশ লাইনস এলাকায় কয়েকশ শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন এবং স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন।

শিক্ষার্থীরা বলেন, তাঁত বোর্ড থেকে বস্ত্র অধিদপ্তরে স্থানান্তরের পরিকল্পনায় নানা নেতিবাচক দিক রয়েছে। তারা এ সিদ্ধান্ত স্থগিতের দাবি জানান। প্রায় আধা ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ চলার সময় তারা স্থানান্তর প্রক্রিয়া বন্ধের দাবিতে কর্মসূচি পালন করেন।

দাবি আগামী ২৪ ঘণ্টার মধ্যে মানা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা এবং স্থায়ীভাবে মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। পরে স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকনের আশ্বাসে তারা অবরোধ কর্মসূচি থেকে সরে দাঁড়ান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।