Web Analytics

চেক প্রজাতন্ত্রে সরকারি রেডিও ও টেলিভিশনের অর্থায়নব্যবস্থা বদলানোর পরিকল্পনার বিরুদ্ধে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। রোববার প্রাগের ওল্ড টাউন স্কয়ারে তারা এমন একটি বিল প্রত্যাহারের দাবি জানান, যাতে পরিবারভিত্তিক লাইসেন্স ফি তুলে দিয়ে রাষ্ট্রীয় বাজেট থেকে গণমাধ্যমকে অর্থায়নের প্রস্তাব করা হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, এতে সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন হতে পারে।

শনিবার গভীর রাতে বিরল এক ভোটে বিলটি দ্রুত পাসের প্রক্রিয়া অনুমোদন করে পার্লামেন্টের নিম্নকক্ষ। প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিশের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট দ্রুত বিলটি উত্থাপন করায় বিরোধী দলগুলোর বিতর্কে অংশ নেওয়ার সুযোগ সীমিত হয়। জোটটিতে দুটি কট্টর ডানপন্থি দল রয়েছে। আইন কার্যকর করতে এখন পার্লামেন্টের উচ্চকক্ষের অনুমোদন প্রয়োজন।

বিরোধী দলগুলো বলেছে, আইনটি পাস হলে তারা সাংবিধানিক আদালতে এর বৈধতা চ্যালেঞ্জ করবে। সমালোচকদের আশঙ্কা, আগামী বছর থেকে অর্থায়ন প্রায় ১৫ শতাংশ কমতে পারে এবং ক্ষমতাসীন জোট সরকারি গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণের সুযোগ পেতে পারে। সরকারি গণমাধ্যমকর্মীরা ৩ নভেম্বর ধর্মঘটের ঘোষণা দিয়েছেন। ১৫ নভেম্বর প্রাগের লেতনা পার্কে আরও একটি সমাবেশের পরিকল্পনা রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।