Web Analytics

নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আরএসএস প্রধান মোহন ভাগবতের উপস্থিতিতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানের মঞ্চে বাংলাদেশের ধর্মীয় ও রাজনৈতিক নেতা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারির থাকার দাবি উঠেছে। সামাজিক মাধ্যমে ছড়ানো ছবি ও ভিডিওকে কেন্দ্র করে এ দাবি সামনে আসে। ২৯ আগস্ট আমেরিকান হিন্দুস ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ ফোরাম ‘সর্বজনীন ঐক্য উদ্‌যাপন’ নামে অনুষ্ঠানটির আয়োজন করে।

আয়োজকদের দাবি, অনুষ্ঠানে ৫ হাজারের বেশি মানুষ অংশ নেন এবং ৩০ দেশের ১৮০ জন ধর্মীয় নেতা ভবিষ্যৎ বিশ্বের জন্য পাঁচ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেন। মোহন ভাগবত ছিলেন প্রধান বক্তাদের একজন; আলোচনার মূল বিষয় ছিল মানবিক ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তঃধর্মীয় সংলাপ। তবে আরএসএসের মতাদর্শ ও ভাগবতের উপস্থিতি নিয়ে নিউইয়র্কে প্রতিবাদ হয়। আরএসএস অভিযোগ অস্বীকার করে নিজেদের সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন বলে পরিচয় দেয়।

মাইজভান্ডারি কোন পরিচয়ে সেখানে ছিলেন, আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছিলেন কি না, বক্তব্য দিয়েছেন বা ভাগবতের সঙ্গে বৈঠক করেছেন কি না, সে বিষয়ে তার বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। বাংলাদেশ সুপ্রিম পার্টির যুগ্ম মহাসচিব মো. ইব্রাহিম মিয়া দাবি করেন, তিনি আরএসএস প্রধানের কোনো অনুষ্ঠানে যাননি, তবে দেশের বাইরে আছেন। চট্টগ্রাম জেলা পুলিশের এসপি মাসুদ আলম বলেন, পুলিশ বিষয়টি খোঁজ নিচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।