Web Analytics

ফেনীর ফুলগাজীতে কুয়েত প্রবাসীর স্ত্রী গৃহবধূ কুলসুমা আক্তার কাজল হত্যার রহস্য উদ্ঘাটন করেছে র‍্যাব। সোমবার (২৯ জুন ২০২৬) সকালে একই উপজেলার উত্তর ধর্মপুর এলাকা থেকে নিহতের দূরসম্পর্কের ভাগ্নে মো. আরিফুল ইসলাম (৩১) কে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানায়, ঋণের টাকা পরিশোধের উদ্দেশ্যে ডাকাতির জন্য টিনের চাল কেটে কাজলের ঘরে প্রবেশ করে আরিফ। কাজল তাকে দেখে ফেললে ধস্তাধস্তির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

ফজরের নামাজের পর প্রতিবেশীরা কাজলের গোঙানির শব্দ শুনে বাড়িতে জড়ো হলে আরিফ পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। দুপুরে ফেনী র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ হত্যার কথা স্বীকার করেছে। নিহত কাজল আমজাদ হাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের কুয়েত প্রবাসী নুরুল আলমের স্ত্রী ও তিন সন্তানের জননী।

ভিকটিমের পিতা ফুলগাজী থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।