Web Analytics

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘প্রমিজ মি, আমেরিকা’তে গাজায় ইসরাইলি হামলায় বিপুলসংখ্যক নিরপরাধ ফিলিস্তিনির প্রাণহানিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। আনাদোলু এজেন্সি ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে জানায়, বইটিতে নিজের প্রেসিডেন্সির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও অভিজ্ঞতার পাশাপাশি ফিলিস্তিনিদের মৃত্যু নিয়ে নিজের অনুভূতি তুলে ধরেছেন বাইডেন।

বইয়ে বাইডেন ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে সঠিক বলে সমর্থন করেছেন। তিনি লিখেছেন, একই ধরনের পরিস্থিতি আবার হলে প্রেসিডেন্ট হিসেবে তিনি একই সিদ্ধান্ত নিতেন। তবে সে সময় প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন বলে উল্লেখ করেছেন তিনি।

বাইডেন বলেন, সেনা প্রত্যাহারের পর আফগান সরকার অন্তত ছয় মাস টিকে থাকবে বলে তাঁকে আশ্বস্ত করা হয়েছিল, কিন্তু মার্কিন বাহিনী চলে যাওয়ার কয়েক দিনের মধ্যেই সরকারের পতন ঘটে। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বদমেজাজি হিসেবে বর্ণনা করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিনয়ের অভিজ্ঞতাকে যুদ্ধকালীন নেতৃত্বে সহায়ক বলেও মূল্যায়ন করেছেন তিনি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।