Web Analytics

মধ্যস্থতাকারীদের অনুরোধের পর হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য একগুচ্ছ শর্ত প্রস্তুত করছে ইরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই বলেছেন, এসব শর্তের মধ্যে আঞ্চলিক যুদ্ধের অবসানও রয়েছে। তিনি জানান, প্রণালিটি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ওমানের সঙ্গে একটি নৌপথে সমঝোতা হয়েছে।

প্রস্তাবিত নৌপথের কিছু অংশ ওমানের জলসীমা এবং কিছু অংশ ইরানের জলসীমার মধ্য দিয়ে যাবে। লেবাননের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রেজাই বলেন, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলে জাহাজগুলো প্রণালির নির্ধারিত কেন্দ্রীয় চ্যানেল ব্যবহার করতে পারবে।

এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি জানিয়েছিল, প্রণালিটির নিয়ন্ত্রণ এবং সেখান থেকে পাওয়া রাজস্ব কীভাবে ভাগ হবে, সে বিষয়ে দুই দেশ একমত হয়েছে। আইআরজিসির এক মুখপাত্র বলেন, ওয়াশিংটন নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলতে দেবে না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে এবং ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।