Web Analytics

শিক্ষা সচিব আবদুল খালেক জানিয়েছেন, ২০২৭ শিক্ষাবর্ষের পরিমার্জিত পাঠ্যবই মুদ্রণ ও বিতরণে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না। বুধবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয়ে প্রস্তুতি পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই যথাসময়ে বিতরণের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

তিনি জানান, নতুন ইতিহাস বইয়ে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পর্যন্ত প্রকৃত ইতিহাস তুলে ধরা হবে। ২০২৭ সালের পাঠ্যবইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা অন্তর্ভুক্ত করা হচ্ছে। এনসিটিবি প্রায় ৩০ কোটি বই মুদ্রণ ও বিতরণের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করেছে।

শিক্ষা সচিব আরও বলেন, নিম্নমানের বই সরবরাহ রোধে মুদ্রণকারীদের যাচাই-বাছাই করা হবে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।