Web Analytics

রাঙামাটির কাপ্তাই-কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চলতি বছরের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করেছে। ভারি বর্ষণ ও উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় সোমবার সকাল ৯টা পর্যন্ত ৫টি ইউনিট থেকে মোট ২০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এ সময় হ্রদের পানির স্তর ছিল ১০০.৬০ ফুট মিন সি লেভেল, যা রোববার রাতের ৯৯.১৫ ফুট থেকে বৃদ্ধি পেয়েছে।

কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, পানির স্তর বৃদ্ধির কারণে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। কন্ট্রোল রুমের প্রকৌশলীরা জানান, ১, ৩, ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৪০ মেগাওয়াট এবং ২ নম্বর ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পাঁচটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।

গত বছরের নভেম্বর পর্যন্ত উৎপাদন ২০০ মেগাওয়াটের বেশি থাকলেও ডিসেম্বর থেকে পানির স্বল্পতায় উৎপাদন কমে যায়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।