প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪ এপ্রিল ২০২৬ টাঙ্গাইল সদর উপজেলার শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেন। আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে ২ কোটি ৭৫ লাখ কৃষককে এই কার্ড প্রদান করা হবে। পহেলা বৈশাখের দিনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কৃষকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে, এবং কৃষকদের জন্য ন্যায্য দাম নিশ্চিত করতে সরকার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করছে।
তিনি জানান, দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীরা কোল্ডস্টোরেজ নির্মাণে আগ্রহ দেখিয়েছেন এবং সরকার এ বিষয়ে উদ্যোগ নিচ্ছে। পহেলা বৈশাখ কৃষকদের সঙ্গে সম্পর্কিত উৎসব হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কৃষকদের সম্মান ও সচ্ছলতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
এই কর্মসূচির প্রি-পাইলটিং পর্যায়ে সারা দেশের ২০ হাজারেরও বেশি কৃষকের মধ্যে কার্ড বিতরণ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী এটিকে সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে উল্লেখ করেন এবং জনগণের সহযোগিতায় দেশের পুনর্গঠন ও উন্নয়নের আহ্বান জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।