রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু স্বাস্থ্যগত জটিলতার কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং চলতি মাসের মধ্যেই বঙ্গভবন ছাড়বেন বলে জানা গেছে। তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার পরিকল্পনা করেছেন, যেখানে এর আগে হৃদরোগের চিকিৎসা করিয়েছিলেন। বঙ্গভবনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে রাষ্ট্রপতি তার সিদ্ধান্ত সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঘনিষ্ঠজনদের অবহিত করেছেন। তবে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র জানায়, রাষ্ট্রপতির শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে। সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় তার হৃদরোগজনিত দুর্বলতা ও স্নায়বিক সমস্যা ধরা পড়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা দ্রুত উন্নত চিকিৎসা ও পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। পরিবারের পক্ষ থেকেও চিকিৎসাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। লন্ডন সফরের পর রাষ্ট্রপতি ও সরকারের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বাড়ে, যা তার পদত্যাগের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে জানা যায়।
২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন সাহাবুদ্দিন চুপ্পু। সংবিধান অনুযায়ী, পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং ততদিন স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।