Web Analytics

বগুড়া শহরে যানজট পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। সকাল থেকে রাত পর্যন্ত শহরের প্রধান সড়কগুলোতে দীর্ঘ যানজট লেগেই থাকে। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়ছেন। অবৈধ বাসস্ট্যান্ড, ফুটপাত দখল, যত্রতত্র গাড়ি পার্কিং ও কুরিয়ার ট্রাকের অবাধ চলাচল যানজটকে আরও তীব্র করেছে। সাতমাথা, জিরো পয়েন্ট, শেরপুর রোড, মালতিনগরসহ বিভিন্ন এলাকায় প্রতিদিনই যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।

স্থানীয়রা জানান, বাসগুলো ব্যস্ত সড়কে যাত্রী ওঠানামার জন্য দাঁড়িয়ে থাকায় সড়কের প্রস্থ কমে যায়। ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীরা সড়কে নেমে হাঁটতে বাধ্য হন, এতে যান চলাচল আরও ধীর হয়ে পড়ে। অনিয়ন্ত্রিত সিএনজি ও অটোরিকশা স্ট্যান্ড এবং কুরিয়ার ট্রাকের চলাচলও যানজট বাড়াচ্ছে।

প্রশাসন একাধিকবার অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করার চেষ্টা করলেও স্থায়ী সমাধান হয়নি। ট্রাফিক কর্মকর্তারা জানিয়েছেন, রাজনৈতিক ও সামাজিক ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া বগুড়াকে যানজটমুক্ত করা সম্ভব নয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।