Web Analytics

চীনের হেবেই প্রদেশের বাসিন্দা চেন বাও মিং কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের পশ্চিম বেহুলা গ্রামে অবস্থানকালে বারবার লোডশেডিংয়ের মুখে পড়েছেন। তিনি ২০ এপ্রিল বাংলাদেশে এসে স্থানীয় তরুণী তসলিমা খাতুনের সঙ্গে কুষ্টিয়া আদালতে কোর্ট ম্যারেজ সম্পন্ন করেন। এক বছরের অনলাইন সম্পর্কের পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তারা তসলিমার বাড়িতে অবস্থান করছেন, যেখানে গরমে বিদ্যুৎ না থাকায় চরম অস্বস্তির সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, দিনে একাধিকবার বিদ্যুৎ চলে যায় এবং ঘণ্টার পর ঘণ্টা থাকে না। বিদেশি অতিথি আসায় সম্মান দিতে চাইলেও বিদ্যুৎ না থাকায় তা সম্ভব হচ্ছে না। অথচ এই ভেড়ামারাই দেশের একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যেখানে ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট ও বাংলাদেশ-ভারত মৈত্রী সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামো রয়েছে।

বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র হয়েও স্থানীয় মানুষের অন্ধকারে বসবাস রাষ্ট্রীয় পরিকল্পনা ও বিদ্যুৎ বণ্টন ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।