Web Analytics

ইসলামী ঐক্য আন্দোলনের আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় শিক্ষাব্যবস্থাকে ইসলামের শিক্ষা ও আদর্শের ভিত্তিতে বিজ্ঞানভিত্তিকভাবে সাজানোর দাবি জানিয়েছেন। বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংগঠনটির মরহুম সেক্রেটারি জেনারেল ড. মুহাম্মদ এনামুল হক আজাদের স্মরণে এ অনুষ্ঠান হয়।

বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত, শান্তি-শৃঙ্খলায় সমৃদ্ধ এবং জনকল্যাণমূলক করতে রাষ্ট্রীয় পর্যায়ে শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে। তাদের মতে, এ ধরনের পদক্ষেপ ছাড়া বিজাতীয় আগ্রাসন থেকে দেশ ও জাতিকে সুরক্ষা দেওয়া এবং নৈতিক চেতনাসম্পন্ন উন্নত ও সমৃদ্ধ জাতি হিসেবে প্রতিষ্ঠা সম্ভব নয়।

দুর্গাপূজা উপলক্ষে ক্ষমতাসীন দলের নেতৃস্থানীয় ব্যক্তি ও রাষ্ট্রের উচ্চপর্যায়ের দায়িত্বশীলদের ইসলামের আকিদা-বিশ্বাসের পরিপন্থী মন্তব্যের প্রতিবাদ জানান নেতারা। সভা থেকে শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের প্রতিবাদ ও সংশোধনীর দাবির প্রতি সংহতি প্রকাশ করা হয়। বক্তারা ড. এনামুল হক আজাদকে প্রথিতযশা শিক্ষাবিদ, এশিয়ান ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান এবং ইসলামী শিক্ষা ও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের সংগঠক হিসেবে উল্লেখ করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।