Web Analytics

ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে।

লারিজানি অভিযোগ করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় ট্রাম্প আমেরিকার জনগণকে ইরানের বিরুদ্ধে একটি অন্যায্য যুদ্ধে টেনে এনেছেন। তিনি প্রশ্ন তোলেন, ট্রাম্পের ‘আমেরিকা আগে’ নীতি কি এখনো বহাল আছে, নাকি তা ‘ইসরায়েল আগে’তে পরিণত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানজুড়ে ব্যাপক হামলা চালায়, যেদিন খামেনি নিহত হন। এই ঘটনায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।