Web Analytics

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সিরাত সিম্পোজিয়াম ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানে রমজান মাসে আয়োজিত সিরাত পাঠ প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভিডিও বক্তব্য প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাবি ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মুজাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাসুক আহমেদ, যিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন। সভাপতির বক্তব্যে তুহিন বলেন, এসব প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মহানবী (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরাই ছিল মূল উদ্দেশ্য।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সিরাত গ্রন্থ তুলে দেওয়া হয়। ভিডিও বক্তব্য প্রতিযোগিতায় তিনজন এবং সিরাত প্রতিযোগিতায় দশজন বিজয়ী পুরস্কৃত হন। অন্যান্য অংশগ্রহণকারীদের মাঝেও সিরাত গ্রন্থ বিতরণ করা হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।