Web Analytics

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বুকে ব্যথা নিয়ে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে তার একান্ত সচিব অলিউল্লাহ মাসুম এ তথ্য নিশ্চিত করেন।

অলিউল্লাহ মাসুম জানান, বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে সংসদ সদস্য বুকে ব্যথা অনুভব করেন। এরপর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর তার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে তিনি জানান।

একান্ত সচিবের ভাষ্য অনুযায়ী, মুজিবুর রহমানের ইসিজি প্রতিবেদনে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি। অন্যান্য সব পরীক্ষার ফলও স্বাভাবিক এসেছে। তিনি বর্তমানে সুস্থ ও শঙ্কামুক্ত আছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।