Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বুধবার সন্ধ্যা পর্যন্ত বহাল থাকবে, তবে এর পর এটি আর বাড়ানোর সম্ভাবনা খুবই ক্ষীণ। ব্লুমবার্গকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো সুনির্দিষ্ট চুক্তি না হলে যুদ্ধবিরতি শেষ হবে।

ট্রাম্প বলেন, তিনি কোনো ‘বাজে চুক্তি’ করতে তাড়াহুড়ো করবেন না এবং যুক্তরাষ্ট্রের হাতে এখনো যথেষ্ট সময় আছে। চুক্তি না হলে যুদ্ধ পুনরায় শুরু হবে কি না—এমন প্রশ্নে তিনি জানান, তেমনটাই তিনি মনে করছেন। সিএনএন সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিকে, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় পাকিস্তানের ভূমিকাকে চীন পূর্ণ সমর্থন জানিয়েছে। শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামও কিছুটা কমেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।