Web Analytics

জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের অভিযান শুরু করেছে ভারত। ম্যাচের আগে দুই দলের খেলোয়াড় সম্প্রীতির বার্তা দেন এবং মাঠে হ্যান্ডশেক করেন। দ্বিতীয় সারির দল নিয়ে খেললেও ভারত শুরু থেকে পাকিস্তানকে চাপে রাখে। জোড়া গোল করে ভারতের জয়ের প্রধান নায়ক হন সুহাইল আহমদ ভাট।

সাফের রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন ভারত ১৩ মিনিটে এগিয়ে যায় সুহাইলের গোলে। এর আগের মিনিটে তাঁর একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছিল। ১৯ মিনিটে অভিষেক ধনঞ্জয়ার থ্রু পাস থেকে অফসাইডের ফাঁদ ভেঙে গোল করে ব্যবধান ২-০ করেন ২১ বছর বয়সী সুহাইল। ৩১ মিনিটে কিপগেনের শট ঠেকাতে ব্যর্থ হলে পাকিস্তান তৃতীয় গোল হজম করে।

বিরতির আগে পেনাল্টি থেকে গোল শোধের সুযোগ পেয়েও বল পোস্টের বাইরে মারেন পাকিস্তানের শায়েক দোস্ত। দ্বিতীয়ার্ধে পাকিস্তান ম্যাচে ফিরতে পারেনি, তবে অতিরিক্ত সময়ে দুটি গোল করে। আলি রেজার ক্রস থেকে হেডে গোল করেন নাজিব উল্লাহ। এরপর বক্স থেকে আরেকটি গোল করেন আলমগীর আলি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।