Web Analytics

বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বিকেল ৩টা ১৬ মিনিটে পরীক্ষামূলকভাবে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর প্রায় সাড়ে আট ঘণ্টা পর সংযোগ বন্ধ করা হয়। প্রথম দফার পরীক্ষায় ইউনিটটির উৎপাদন সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াটে পৌঁছায়। পরবর্তী কারিগরি পরীক্ষার প্রস্তুতির জন্য সরবরাহ সাময়িক বন্ধ রাখা হয়েছে।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, প্রথম দফার পরীক্ষায় টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হয়েছে। সংযোগের আগে জেনারেটর ও গ্রিডের ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি এবং অন্যান্য বৈদ্যুতিক বৈশিষ্ট্যের সামঞ্জস্য নিশ্চিত করা হয়। সংযোগের ২৯ মিনিটের মধ্যে উৎপাদন ৩৫০ মেগাওয়াটে ওঠে, পরে গ্রিডের স্থিতিশীলতার জন্য ৩০০ মেগাওয়াটে রাখা হয়।

প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর দ্বিতীয় দফায় চার থেকে ছয় ঘণ্টার জন্য আবার গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপে যেতে বায়েরা’র অনুমোদন লাগবে। অনুমোদনের পর ১০ মাস পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।