Web Analytics

শাপলা স্মৃতি সংসদ ও জামিয়াতুত তারবিয়াহ হেফাজতে ইসলামের নেতৃত্বে সংঘটিত ২০১৩ সালের গণআন্দোলনের ইতিহাস সংকলনের উদ্যোগ নিয়েছে। বুধবার বাদ আসর জামিয়াতুত তারবিয়াহে অনুষ্ঠিত দুই প্রতিষ্ঠানের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। আয়োজকেরা জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আন্দোলনের ইতিহাস সংরক্ষণ করাই এই উদ্যোগের উদ্দেশ্য।

বৈঠকে আন্দোলনের ঘটনাপ্রবাহ, ঐতিহাসিক প্রেক্ষাপট, সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিজ্ঞতা এবং প্রাসঙ্গিক তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের বিষয় নিয়ে আলোচনা হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, তথ্য-উপাত্ত ও প্রামাণ্য দলিলপত্রের ভিত্তিতে ঘটনাপ্রবাহ লিপিবদ্ধ করা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান ও জামিয়াতুত তারবিয়াহর মহাপরিচালক আল্লামা মামুনুল হক, মাওলানা মুহিব্বুল্লাহ মাসনূন, মাওলানা মনযুর আহমাদ, মুহিম মাহফুজ, মাওলানা আরিফ বিল্লাহ, মুহাম্মাদ কামাল উদ্দীন, মাওলানা ইব্রাহীম জামিল, ফাতীহ মুহাম্মাদ সুলাইমান ও আশরাফুল ইসলাম সাদসহ অনেকে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।