Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরকারি সাত কলেজের প্রশাসনিক ও শিক্ষা-সংক্রান্ত তথ্যের আনুষ্ঠানিক সংযোগের অবসান ঘটেছে। বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সাত কলেজের শিক্ষার্থীদের সব তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানের কাছে হস্তান্তর করেন। এর মাধ্যমে তথ্য-উপাত্ত হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। উপাচার্য ওবায়দুল ইসলাম বলেন, এই হস্তান্তরের মাধ্যমে নতুন বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের শিক্ষা জীবনের সার্বিক সফলতা কামনা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতেও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখবে বলে ওবায়দুল ইসলাম জানান। মো. লুৎফর রহমান দ্রুত তথ্য হস্তান্তরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ এবং শিক্ষা কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেগুলো বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।