Web Analytics

মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে ইসরাইলি বিমান হামলায় হামাসের শিক্ষামন্ত্রী ও রাজনৈতিক ব্যুরোর অর্থনৈতিক বিভাগের প্রধান খালেদ আবু নাদা নিহত হয়েছেন। একটি আবাসিক ভবনে চালানো ওই হামলায় তার স্ত্রীও নিহত হন। ইসরাইলি সামরিক বাহিনী বৃহস্পতিবার তার নিহত হওয়ার তথ্য জানায়।

ইসরাইলি সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, অর্থনৈতিক বিভাগের প্রধান হিসেবে আবু নাদা হামাসের ব্যাংক ও বিনিয়োগ ব্যবস্থা পরিচালনার দায়িত্বে ছিলেন। প্রতিবেদনে তাকে হামাসের রাজনৈতিক ব্যুরোর কর্মকর্তা এবং শিক্ষামন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।

ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাসের সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে চালানো ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আবু নাদাকে হত্যা করা হয়েছে। তিনি দাবি করেন, গত এক মাসে হামাসের প্রায় ৮০ সদস্য নিহত হয়েছেন এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নেতানিয়াহু বলেন, হামাস নেতৃত্বের কেউই রেহাই পাবে না।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।