Web Analytics

বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোয় বেজক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল দল। ভিসাজনিত জটিলতা ও যাতায়াত সুবিধার কথা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ফিফা ইতোমধ্যে অনুমোদন দিয়েছে। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ জানিয়েছেন, নতুন বেজক্যাম্প হবে মেক্সিকোর সীমান্তবর্তী শহর টিজুয়ানায়, যেখানে দলের আবাসনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তাজ বলেন, ভিসা জটিলতার কারণেই তারা বেজক্যাম্প পরিবর্তনের আবেদন করেছিলেন। ফিফা সেই অনুরোধ গ্রহণ করায় দলটি এখন সরাসরি মেক্সিকোতে গিয়ে প্রস্তুতি নিতে পারবে এবং ইরান এয়ারের ফ্লাইট ব্যবহার করে সহজে যাতায়াত করতে পারবে।

ইরানের তিনটি গ্রুপ ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে—১৫ জুন নিউজিল্যান্ড, ২১ জুন বেলজিয়াম ও ২৬ জুন মিসরের বিপক্ষে। নতুন বেজক্যাম্পের ফলে লস অ্যাঞ্জেলেসে ম্যাচগুলোর জন্য যাতায়াত সময়ও কমবে বলে জানিয়েছেন তাজ। বর্তমানে দলটি তুরস্কের আন্টালিয়ায় প্রস্তুতি নিচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।