Web Analytics

বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঘোষণা করেছে যে ব্র্যাকসহ ১১টি জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে অনুদান দিলে করছাড় সুবিধা পাওয়া যাবে। শনিবার এনবিআরের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, আয়কর আইন ২০২৩-এর ক্ষমতাবলে এসব প্রতিষ্ঠানকে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করে এ সুবিধা দেওয়া হয়েছে। আগামী ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০৩০ পর্যন্ত এই করছাড় কার্যকর থাকবে।

যেসব প্রতিষ্ঠান এ সুবিধা পাবে সেগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক, বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্ট, এএসএইচআইসি, ফাউন্ডেশন ফর চিলড্রেন ক্যানসার, আল-মারকাজুল ইসলামী, ডিজেবলড চাইল্ড ফাউন্ডেশন, শেরপুর ডায়াবেটিক সমিতি, মাওনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, রামকৃষ্ণ মঠ ও মিশন ঢাকা এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল। গত বছরও নয়টি প্রতিষ্ঠানের জন্য একই ধরনের করছাড় দেওয়া হয়েছিল, যা ২০৩০ সাল পর্যন্ত বহাল থাকবে।

করছাড় পেতে করদাতাকে অনুদানের রসিদ সংগ্রহ করে বার্ষিক আয়কর রিটার্নে তা সংযুক্ত করতে হবে। দানের পরিমাণ আয় থেকে বাদ দিয়ে করযোগ্য আয় নির্ধারণ করা হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।