Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের সময় সংঘটিত গণহত্যায় হাসিনাসহ সব অপরাধীর বিচার নিশ্চিত করতে হবে। সোমবার বিকেলে টোকিওর কামিনাকাযাতো তাকিনোগাওয়া হলে ইসলামিক মিশন জাপানের আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। তিনি বলেন, ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালের প্রতিটি অধ্যায়ে দেশের সন্তানরা রক্ত দিয়েছেন, তাই তাদের আত্মত্যাগের প্রতিদান হবে একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তোলা।

প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, জ্ঞান ও দক্ষতা বাড়িয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে এবং রেমিট্যান্সের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৬৫ শতাংশ প্রবাসী ভোটার জামায়াতকে ভোট দিয়েছেন, যা তাদের দায়িত্ব আরও বাড়িয়েছে। বিদেশে থেকেও বাংলাদেশের সংস্কৃতি ও মূল্যবোধ ধরে রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে এমপি সাইফুল আলম খান মিলন ও ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান প্রবাসীদের অধিকার রক্ষা ও জাতীয় অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।