Web Analytics

কয়েক মাস ধরে চলা দাবানলের ধোঁয়ায় সৃষ্ট বায়ুদূষণের কারণে ইন্দোনেশিয়ায় সেপ্টেম্বরে আনুমানিক ৩ হাজার ৫৬০ জনের মৃত্যু হয়েছে বলে সাম্প্রতিক এক বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে। হেলসিংকিভিত্তিক সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের প্রতিবেদনে বলা হয়, ওই মাসে দেশটির প্রায় ৫ কোটি ৭৮ লাখ মানুষ অস্বাস্থ্যকর ও বিপজ্জনক মাত্রার বায়ুদূষণের শিকার হন।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরে বন ও ভূমিতে ছড়িয়ে পড়া আগুন ইন্দোনেশিয়ার বায়ুমান আরও খারাপ করে। এতে দূষণজনিত সম্ভাব্য মৃত্যুর সংখ্যা আগস্টের তুলনায় দ্বিগুণ হয়ে ৩ হাজার ৫৬০-এ পৌঁছায়। গবেষণায় অতিক্ষুদ্র কণা পিএম ২.৫-এর স্বল্পমেয়াদি প্রভাব বিবেচনা করা হয়েছে; দূষিত বাতাসে শ্বাস নেওয়ার কয়েক দিনের মধ্যে হওয়া মৃত্যুগুলো এ হিসাবে অন্তর্ভুক্ত।

আনুমানিক মৃত্যুর বেশির ভাগ ঘটেছে বোর্নিও দ্বীপের ইন্দোনেশীয় অংশ, জাভা, সুমাত্রা এবং দেশের পূর্বাঞ্চলে। গবেষণায় শহর ও শিল্পকারখানার দূষণও অন্তর্ভুক্ত ছিল, যা থেকে সেপ্টেম্বরে আরও প্রায় ১ হাজার ৭৫০ জনের মৃত্যু হয়েছে বলে অনুমান করা হয়। দাবানলসহ সব উৎসের বায়ুদূষণে মাসটিতে মোট আনুমানিক মৃত্যু ৫ হাজার ৩১০ জনে দাঁড়ায়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।