Web Analytics

জার্মানির বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ার পর বুধবার প্রায় ৪৫ মিনিট দুই রানওয়ে বন্ধ রাখা হয়। বিমানবন্দরের মুখপাত্র জানান, স্থানীয় সময় রাত ৮টার দিকে ড্রোনটি দেখা যায় এবং রাত ৮টা ২০ মিনিটে আকাশসীমা বন্ধ করা হয়। রাত ৯টা ৫ মিনিটে আকাশসীমা পুনরায় খুলে দিলে উড়োজাহাজ চলাচল শুরু হয়, তবে কয়েকটি ফ্লাইট বিলম্বিত হয়।

জার্মানির ফেডারেল পুলিশের এক মুখপাত্র বিল্ডকে বলেন, একাধিক প্রত্যক্ষদর্শী ড্রোন দেখার কথা জানিয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচটি ফ্লাইটকে ড্রেসডেন ও লাইপজিগ বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়। কর্তৃপক্ষ বলেছে, আকাশে দেখা বস্তুটি শখের ড্রোন ছিল কি না, ইচ্ছাকৃতভাবে বিমানবন্দরের আকাশসীমায় প্রবেশ করানো হয়েছিল কি না, নাকি অন্য কোনো বস্তু ছিল—তা এখনো স্পষ্ট নয়।

জার্মান বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা ডিএফএস জানিয়েছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে বার্লিন ব্রান্ডেনবার্গের নিয়ন্ত্রণ টাওয়ার থেকে ২৮টি ড্রোন দেখার ঘটনা নথিভুক্ত হয়েছে। ২০২৫ সালে এমন ঘটনা ছিল আটটি। চলতি বছরের সাতটি ঘটনায় ড্রোনের কারণে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। জার্মানির সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপরও সন্দেহজনক ড্রোন বারবার দেখা গেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।