Web Analytics

গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের উদ্যোগকে স্বাগত জানালেও এই অঞ্চলের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ মেনে নেবে না বলে জানিয়েছে হামাস। শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, তারা এমন একটি শান্তিরক্ষী বাহিনী চায় যা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করবে, বাস্তবায়ন নিশ্চিত করবে এবং গাজার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে দখলদার সেনাবাহিনী ও ফিলিস্তিনি জনগণের মধ্যে বাফার হিসেবে কাজ করবে।

বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পর্ষদের উদ্বোধনী বৈঠকে গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী পাঠানোর প্রতিশ্রুতি দেয় ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া। মিশর ও জর্ডান সেনা পাঠানোর পরিবর্তে ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেবে। আইএসএফের কমান্ডার মেজর জেনারেল জ্যাসপার জেফার্স জানান, বাহিনীটি ২০ হাজার সেনা ও নতুন পুলিশ ইউনিট গঠনের পরিকল্পনা করছে, যেখানে ইন্দোনেশিয়া আটজন পর্যন্ত সেনা পাঠাতে প্রস্তুত।

হামাসের এই অবস্থান গাজার নিরাপত্তা ব্যবস্থায় আন্তর্জাতিক সম্পৃক্ততার নতুন অধ্যায়ের ইঙ্গিত দিলেও সংগঠনটি স্পষ্ট করেছে যে ফিলিস্তিনি সার্বভৌমত্বে কোনো হস্তক্ষেপ তারা মেনে নেবে না।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।