Web Analytics

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেছেন। ইসরায়েলের চলমান হামলার প্রেক্ষাপটে এক ঘণ্টাব্যাপী ফোনালাপে তিনি যুদ্ধ থামাতে ও আলোচনার পথ সুগম করতে পারস্পরিক আস্থা তৈরির ওপর জোর দেন। শান্তি রক্ষায় পাকিস্তানের সহযোগিতামূলক ভূমিকার জন্য তিনি শেহবাজ শরীফকে ধন্যবাদ জানান।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, ইরানি প্রেসিডেন্ট শাহবাজ শরীফের আন্তরিক কূটনৈতিক উদ্যোগের প্রশংসা করেন। জবাবে শেহবাজ শরীফও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাকিস্তান তার গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে।

এর আগে ফোনালাপে শেহবাজ শরীফ ইরানের বেসামরিক অবকাঠামোতে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান এবং ১ হাজার ৯০০-এর বেশি মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।