Web Analytics

যশোরের বেনাপোল সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই নিন্দা জানান এবং ভারতের এমন নীতিকে অবৈধ ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।

তিনি বলেন, গত ৩১ মে রাতের ঘটনায় বেনাপোলের সাদিপুর খড়ের মাঠ সীমান্ত এলাকায় বিএসএফের পুশইন প্রচেষ্টা বিজিবির কঠোর অবস্থানের কারণে ব্যর্থ হয়। বর্তমানে নারী ও শিশুসহ ৮ থেকে ১০ জন ভারতীয় নাগরিক সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। তিনি ভারতীয় কর্তৃপক্ষকে অবিলম্বে তাদের ফিরিয়ে নিতে এবং ভবিষ্যতে এমন পদক্ষেপ না নিতে আহ্বান জানান।

মিয়া গোলাম পরওয়ার বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির সমালোচনা করেন। তিনি ভবিষ্যতে সীমান্ত অপরাধ রোধ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।