Web Analytics

কিশোরগঞ্জের ইটনা উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম রিংকুকে বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ইটনা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইটনা থানার একটি দল দুপুরে ইটনা বাজারে অভিযান পরিচালনা করে। ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর ইটনা থানায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় পুলিশি প্রহরায় তাকে কিশোরগঞ্জ বিচারিক আদালতে পাঠানো হয়েছে। ইটনা থানার ওসি মো. হাবিবুল্লাহ খান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।