Web Analytics

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্রে নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর এক পর্যটকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার সকাল ৯টার দিকে রিফাত (১৮) নামে ওই পর্যটকের লাশ উদ্ধার করা হয়। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর গ্রামের খায়রুল শেখের ছেলে। শনিবার বিকেলে পাঁচ বন্ধু মিলে গুলিয়াখালী সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে গোসলের সময় জোয়ারের তীব্র স্রোতে ভেসে যান। স্থানীয়রা চারজনকে জীবিত উদ্ধার করলেও রিফাত নিখোঁজ ছিলেন। সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা নৌবাহিনী ও কোস্ট গার্ডের সহযোগিতায় সকাল থেকে উদ্ধার অভিযান চালিয়ে লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

বিচ কমিটির মাধ্যমে সৈকতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।