উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ ফুটবল বিশ্বকাপে বড় প্রযুক্তিগত পরিবর্তন আনছে ফিফা। প্রথমবারের মতো ব্যবহার করা হবে উন্নত সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি, যা কোনো খেলোয়াড় ১০ সেন্টিমিটারের বেশি অফসাইড অবস্থানে থাকলে সহকারী রেফারির হেডসেটে তাৎক্ষণিক অডিও সংকেত পাঠাবে। এর ফলে সিদ্ধান্ত নিতে দেরি হবে না। এর আগে ব্যবহৃত প্রযুক্তি ৫০ সেন্টিমিটারের বেশি অফসাইড শনাক্ত করতে পারত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত মাঠের কর্মকর্তাদের হাতেই থাকবে।
ফিফার লক্ষ্য শুধু দ্রুত সিদ্ধান্ত নয়, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করাও। দেরিতে অফসাইড ধরা পড়লে খেলা চলতে থাকে এবং এতে চোটের ঝুঁকি বাড়ে। নতুন ব্যবস্থায় এ ধরনের ঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ৩ডি অবতার প্রযুক্তির মাধ্যমে ৪৮ দলের ১,২৪৮ ফুটবলারের ডিজিটাল স্ক্যান তৈরি করা হবে, যা অফসাইডের অ্যানিমেশনকে আরও বাস্তবসম্মত করবে। বল মাঠের বাইরে গেছে কি না, সেটিও বিশেষ চিপ ও থ্রিডি অ্যানিমেশনের মাধ্যমে নির্ভুলভাবে যাচাই করা যাবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।