Web Analytics

সরকার ঘোষিত পোশাক কারখানার ন্যূনতম বেতনকাঠামো প্রত্যাখ্যান করে বুধবার গাজীপুর শিল্পাঞ্চলের কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। সকাল ৯টার দিকে ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়কে বিক্ষোভের চেষ্টা করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। জয়দেবপুর চৌরাস্তা, ভোগরা বাইপাস এবং টঙ্গীর গাজীপুরা এলাকায় অসন্তোষের খবর পাওয়া গেছে। শ্রমিক অসন্তোষের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর চৌরাস্তা থেকে ভোগরা বাইপাস পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশপাশের কোনাবাড়ী, মৌচাক, সফিপুর, কালিয়াকৈরসহ শিল্পাঞ্চল স্বাভাবিক রয়েছে। গাজীপুর শিল্পাঞ্চলের সুপার আমজাদ হোসেন বলেন, বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক আছে। তাঁর ভাষ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রেখেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।