Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি শনিবার (৯ মে ২০২৬) ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাইযোদ্ধাদের খোঁজখবর নেন। তিনি গুরুতর আহতদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

সফরকালে ডা. শফিকুর রহমান আহত জুলাইযোদ্ধাদের সাহস, ত্যাগ ও অবদানের প্রশংসা করেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। অন্যদিকে, হাসপাতালে থাকা জুলাইযোদ্ধারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সফরে তার সঙ্গে ছিলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।