Web Analytics

লেবাননের দক্ষিণাঞ্চলের মারজায়উন জেলার আদশিত আল-কুসায়ের এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষীদের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরাইল। ইউএনআইএফআইএল জানিয়েছে, হামলায় এক শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। ওই ঘাঁটিতে অবস্থানরত ইন্দোনেশিয়ার শান্তিরক্ষীরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গেছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। বেসরকারি সম্প্রচারমাধ্যম আল-জাদিদ জানিয়েছে, হামলায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ইউএনআইএফআইএল নিশ্চিত করেছে যে একজন শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং আরেকজন গুরুতর আহত।

এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের শাকরা শহরে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় পাঁচজন নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। এসব ঘটনায় দক্ষিণ লেবাননে সহিংসতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।