Web Analytics

ফেনীতে সনাতন ধর্মাবলম্বী নাগরিক এবং বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বুধবার বিকেলে ফেনী শহরের ভাষা শহীদ আবদুস সালাম কমিউনিটি সেন্টারে আয়োজিত সুধী ও যোগদান অনুষ্ঠানে জামায়াত নেতারা ফুল দিয়ে নবাগতদের দলে বরণ করেন।

শহর শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও স্থানীয় জেলা আমির মুফতি মাওলানা আব্দুল হান্নান। শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সেক্রেটারি মাওলানা সামাউন হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ।

দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, মাসব্যাপী ব্যাপক দাওয়াতি অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে এসব ব্যক্তি দলে যোগ দেন। চলমান কার্যক্রমের আওতায় ইতোমধ্যে প্রায় ৩ হাজার সাধারণ মানুষ জামায়াতের গণমুখী আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন বলেও সূত্রটি জানায়। জামায়াত নেতারা আশা প্রকাশ করেন, এই গণযোগদান ফেনীর স্থানীয় রাজনৈতিক পরিমণ্ডলে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং ইনসাফপূর্ণ জাতীয় ঐক্যের রাজনীতি গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।