Web Analytics

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও রবিউল আউয়াল মাস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজিত মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলায় প্রথমবারের মতো ‘শাপলা কর্নার’ শীর্ষক স্টল যুক্ত হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে অনুষ্ঠিত মেলাটি আগামী ১১ অক্টোবর পর্যন্ত চলবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে; ছুটির দিনে শুরু হবে সকাল ১০টায়।

শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামাল উদ্দীন বলেন, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাকে ছবি, তথ্য ও স্মৃতির মাধ্যমে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই কর্নারটির উদ্দেশ্য। সংগঠনের চেয়ারম্যান মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, বইয়ের পাশাপাশি ছবি, স্মৃতি ও প্রজন্মের কথোপকথনের মধ্য দিয়েও ইতিহাস সংরক্ষিত হতে পারে।

মেলায় ১৪৪টি স্টলে শতাধিক দেশি ও বিদেশি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মিসর, লেবানন, পাকিস্তান ও ভারত থেকে সাতটি আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠানও অংশ নিয়েছে। দর্শনার্থীরা কর্নারটি যুক্ত হওয়ায় সন্তোষ জানিয়েছেন। তরুণ লেখক ও অ্যাক্টিভিস্ট মাওলানা ত্বহা মাহমুদ উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বৃহত্তর জাতীয় বইমেলাতেও এমন স্মারক স্টল রাখার ওপর জোর দেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।